বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় সকালে বিশ্ববিদ্যালয় প্লাজায় গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল (অব.) মো. শওকত হুসেন গণহত্যা দিবসের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এবং বীর মুক্তিযোদ্ধা সরদার মো. বয়েত রেজা নাটোরের বিভিন্ন স্থানে সংঘটিত মুক্তিযুদ্ধ ও গণহত্যার স্মৃতিচারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রচার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসে এক মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভিয়ে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়।