বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

অতিরিক্ত ক্লাস নিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির পাঠঘাটতি পোষাতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নিতে সব মাদ্রাসা প্রধানকে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রমজানের ছুটি শুরু হওয়ার ফলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পূর্ণ পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান সম্পাদন, সমাপনের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারিকৃত চিঠির নির্দেশনা বাস্তবায়নের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা গ্রহণের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, রমজানে ১৮ দিনের যে পাঠদান ঘাটতি হবে, তা পরবর্তীতে কীভাবে পুষিয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজানসহ আরও কয়েকটি ছুটিসহ মোট ৩৬ দিনের টানা ছুটি শুরু হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আগের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি ৮ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও তা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ফলে ১৮ দিন আরও বন্ধ থাকছে পাঠদান।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদ্রাসা ও কলেজগুলো আগে থেকেই পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেছে। তাহলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কেন ছুটির বৈষম্য থাকবে? আমরা মূলত সব স্তরের শিক্ষার্থীদের জন্য ছুটির বিষয়টি সমান করতে চেয়েছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102