রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

মাউশি কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর কড়া বার্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, এখানে কারা কতদিন কাজ করেছেন, কী দায়িত্ব পালন করেছেন এবং ভবিষ্যতে কী করবেন, তা রিপোর্ট করতে হবে। এছাড়া কর্মকর্তাদেরকে স্পষ্ট করতে হবে, এখানে এসে কী অর্জন করেছেন এবং কী পরিকল্পনা করছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) মাউশি সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, রোজা শেষ হওয়ার পর সপ্তাহে ২-৩ দিন আমি মাউশিতে আসবো। আমি সব খোঁজ নেবো, কে কী কাজ করছেন। একই সঙ্গে কী করবেন ও কার টেবিলে কী হচ্ছে- এসব বিষয়।

তিনি এ সময় আরো বলেন, আমি কী চাই এটা আপনাদের বোঝাতে চাইনা, আমাদের কী করতে হবে সেই এক্সজাম্বল আমি দিয়েই আসতেছি। সেখান থেকে কাজটা এক্সপ্লানাইড করতে হবে

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও তদবিরের বিষয়ে মন্ত্রী কড়া অবস্থান নেন। তিনি বলেন, আমি সবকিছু মূল্যায়ন করব, বদলি নিয়ে আসা তদবিরগুলো রেড মার্ক করা হবে।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্য আরো বলেন, আপনারা শিক্ষক। অন্য জায়গা থেকে এখানে এসেছেন। শিক্ষকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কীভাবে বিষয়গুলো এড্রেস করতে হয়, তা আপনাদের ভালো জানা উচিত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102