রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

পথচারীদের জন্য স্বপ্নের বিনা মূল্যে ইফতার সেবা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এমন সব মানুষের একটু স্বস্তি দিতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’।

ইফতারের আগে এবং ইফতারের সময় পথচারী, সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের জন্য স্বপ্নের পক্ষ থেকে খেজুর এবং শরবত দেওয়া হচ্ছে। চলবে রমজান মাসজুড়ে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

মূলত ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষ এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’।

উল্লেখ্য, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৪টি স্বপ্ন আউটলেট থেকে প্রতিদিন প্রায় ১৬০০ মানুষকে বিনা মূল্যে ইফতারের এই সেবা দেওয়া হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102