বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

রুদ্ধশ্বাস এক ম্যাচ! শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রয়োজন ছিল ১১ রান। অন্তত একটি বাউন্ডারির আশায় বুক বেঁধেছিলেন লঙ্কান সমর্থকরা। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞ বোলার ফাহিমা খাতুনের বুদ্ধিমত্তার কাছে হার মানতে হলো তাদের।

ফাহিমা সেই ওভারে ৮ রান খরচ করলেও বাউন্ডারি হজম করেননি। ফলে ব্যাংককে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ নারী ‘এ’ দল।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নারী ‘এ’ দল খুব একটা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৫ রানেই অলআউট হয়ে যায় বাঘিনীরা। স্বল্প পুঁজি নিয়ে লড়াইয়ে নামা বাংলাদেশ দলের জয়ের সম্পূর্ণ দায়ভার বর্তায় বোলারদের ওপর।

১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপেই পড়েছিল শ্রীলঙ্কা। তবে তিনে নামা হানসিমা করুণারত্নে (২৬) রানের গতি ঠিক রেখেছিলেন। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে লঙ্কানরা যখন দিশেহারা, তখন ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন আমা কানচানা ও সাচিনি নিশানসালা।

তবে এই জুটি ভাঙতেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১১১ রানে থামে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সানজিদা আক্তার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামীমা সুলতানা যোগ করেন ৪৮ রান। ইশমা ২৫ বলে ৩০ এবং শামীমা ১৯ বলে ১৭ রান করেন। তিন নম্বরে নেমে শারমীন সুলতানা যোগ করেন ২৯ রান।

কিন্তু শারমীনের বিদায়ের পরই লঙ্কান বোলারদের তোপে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ৪০ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে ১১৫ রানেই গুটিয়ে যায় দল। শ্রীলঙ্কার সাচিনি নিশানসালা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102