শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

নিজ উদ্যোগে ব্যানার অপসারণ করছেন মুজিবুর রহমান চৌধুরী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নির্বাচনের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ এলাকায় নিজ হাতে একটি ব্যানার খুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের এলাকা একটি পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলাম সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে অপসারণ করছি।

তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারের সব ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন দ্রুত সরিয়ে ফেলে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অনেক দিনের স্বপ্ন শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা। এখানে আগত পর্যটকরা যেন বলতে পারেন—বাংলাদেশ সত্যিই সুন্দর। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে এই এলাকা আরও সুন্দর হয়ে উঠবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102