মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

এবার ভারত মহাসাগরে চীনগামী ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কোয়ারেন্টাইন’ (নিষেধাজ্ঞা) অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করায় এবার ভারত মহাসাগরে একটি বিশালাকৃতির ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। অ্যাকুইলা-২ নামে এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের বন্দরের দিকে যাওয়ার সময় জব্দের কথা জানায় মার্কিন নৌবাহিনী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যখন যুদ্ধ বিভাগ (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়) কোয়ারেন্টাইনের ব্যাপারে বলে, তখন তা যথার্থভাবেই বলে। সোমবার ভারত মহাসগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে অ্যাকুইলা-২ নামে একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।’

এক্স পোস্টে হেগসেথ আরও বলেন, ‘এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই, যারা যে কোনো ক্ষেত্রে নিজেদের ইচ্ছার বাস্তবায়ন ঘটাতে পারে। আকাশপথ হোক, স্থলপথ কিংবা জলপথ—আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং আপনার সঙ্গে ন্যায়বিচার করবে। আমাদের ছাড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনার জ্বালানি ফুরিয়ে যাবে।’

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, অ্যাকুইলা-২ একটি সুয়েজম্যাক্স ট্যাঙ্কার জাহাজ। সবচেয়ে বৃহৎ আকৃতির ট্যাঙ্কার জাহাজগুলোকে সুয়েজম্যাক্স ট্যাঙ্কার বলা হয়। একেকটি সুয়েজম্যাক্স ট্যাঙ্কার এক চালানে ১০ লাখ ব্যারেল তেল বহন করতে পারে।

অ্যাকুইলা-২-এর মালিক ভেনেজুয়েলার সরকার। মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করার সময় সেটিতে সাত লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল।

ভেনেজুয়েলা থেকে অ্যাকুইলা-২-এর নেতৃত্বে একটি জাহাজের বহর চীনের বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনী সেটি জব্দ করার পর বাকি জাহাজগুলো আবার ফিরতি পথে ভেনেজুয়েলার পথে রওনা হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102