মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

এক ব্যবসায়ীকে ১২১০ বছরের সাজা দিলেন আদালত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

থাইল্যান্ডে অবৈধ ঋণ প্রকল্পের মাধ্যমে জনসাধারণের সঙ্গে প্রতারণার অভিযোগের মামলায় দেশটির এক ব্যবসায়ীকে ১ হাজার ২১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ীর নাম প্রসিত জিওকক।

প্রসিত ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন দেশটির অর্থনৈতিক ও সম্পদ অপরাধ বিভাগের প্রসিকিউটররা। আদালত প্রসিত ও দুটি কোম্পানিকে একাধিক জালিয়াতি এবং অবৈধ ঋণ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন।

প্রসিতকে ২৪২টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রতিটি অভিযোগের জন্য পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

থাইল্যান্ডের আইন অনুসারে, এক ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড কার্যকর করা যায়। যার ফলে ১ হাজার ২১০ বছরের সাজা হলেও প্রসিতকে ভোগ করতে হবে মাত্র ২০ বছর।

এর আগে ২০২৩ সালের ৩ জুলাই প্রসিতকে আরেকটি জালিয়াতির মামলায় ১ হাজার ১৫৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102