মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বিয়ের আশ্বাসে ধর্ষণ, গর্ভপাত ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা এক নারীর মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আসগার জানান, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, হিরো আলম ওই নারীকে নায়িকা বানানোর স্বপ্ন দেখান। এরপর প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। এ ছাড়া তাকে গর্ভপাতে বাধ্য করা হয়। এসব ঘটনা অস্বীকার করলে ওই নারী ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলাটির তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হয়।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা অভিযোগের প্রাথমিক সত্যতা পান। এরপর মঙ্গলবার দুপুরে আদালত অভিযোগটি আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আলী আসগার জানান, তদন্তে হিরো আলমের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102