সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেলেন ২৪৪ প্রশাসন ক্যাডার কর্মকর্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

৪৪তম বিসিএসের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে সরকার। তাদের দেশের বিভিন্ন বিভাগে বিভাগীয় কমিশনারদের অধীনে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ৩০ নভেম্বরের সুপারিশের আলোকে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৫ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী এসব কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা প্রাথমিকভাবে শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ উদ্দেশ্যে তাদের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন সহকারী কমিশনারদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপনে নির্ধারিত বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102