বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আপনি কোন কেন্দ্রের ভোটার, মোবাইলে দেখবেন যেভাবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের হয়রানি কমাতে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে এই অ্যাপের মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।

এ অ্যাপে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর প্রদান করলেই সংশ্লিষ্ট ভোটারের ভোটকেন্দ্র-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের সুবিধার্থে এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।

এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর উভয় প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে।

এর মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব এবং ম্যাপ দেখা যাবে। এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচনি ফলাফল এবং অন্যান্য নির্বাচন-সংশ্লিষ্ট তথ্যও অ্যাপ থেকে পাওয়া যাবে। এ অ্যাপ চালুর উদ্দেশ্য হলো, ভোটারদের নির্বাচনি প্রক্রিয়ায় আরও সক্রিয় এবং সচেতন করে তোলা।

আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্বাচনকে আরও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা প্রথমবার ভোট দিতে যাবেন বা যাদের ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।

এ অ্যাপ শুধু ভোটকেন্দ্র খোঁজার জন্য নয়, বরং সম্পূর্ণ নির্বাচনি প্রক্রিয়াকে ডিজিটালাইজ করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102