মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের শঙ্কা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের রাজধানী তেহরানের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইরানের রাজধানীর পশ্চিমে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টিভিকে তেহরানের অগ্নিনির্বাপণ বিভাগের একজন মুখপাত্র বলেন, তেহরানের পশ্চিমে জান্নাত আবাদ এলাকার একটি শপিং সেন্টারে আগুন লেগেছে। সেখানে অনেকগুলো দোকানপাট ছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি যে তেহরানের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102