মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

চুক্তি না করলে ‘ভয়াবহ কিছু ঘটবে’, ইরানকে ট্রাম্পের হুমকি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা, হুমকি ও পাল্টা হুমকির পর অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশ। আগামী শুক্রবার তুরস্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগবি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে সরাসরি আলোচনা হবে।

তবে আলোচনা শুরুর আগেই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি চুক্তি না করে তাহলে তেহরানের সঙ্গে ভয়াবহ কিছু ঘটবে।

ট্রাম্প বলেছেন, ‘ইরানের দিকে আমাদের জাহাজ যাচ্ছে— বড় বহর— বড় এবং সেরা— ইরানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। দেখা যাক কি হয়। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয়, অসাধারণ হবে। কিন্তু যদি এরমাধ্যমে না হয় তাহলে (ইরানের সঙ্গে) খারাপ কিছু ঘটবে।’

ওয়াশিংটন তেহরানের কাছে কি চায়?

গত সপ্তাহে তেহরানের কয়েকজন সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছিলেন আলোচনা শুরুর জন্য ট্রাম্প তিনটি শর্ত দিয়েছে। প্রথমটি হলো ইউরেনিয়াম মজুদকরণ শূন্যে নামিয়ে আনতে হবে। দ্বিতীয়টি— ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম সীমিত করতে হবে। তৃতীয় শর্ত— হুতি, হিজবুল্লাহসহ অন্যান্য প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধ করতে হবে।

তেহরান ট্রাম্পের এসব শর্ত মানবে বলে ইঙ্গিত দিয়ে আসছে। তবে ইরানের দুজন সূত্র বলেছেন, তারা পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ব্যাপারে আলোচনা করতে রাজি আছেন। কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো আলোচনা হবে না।

প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে মধ্যপ্রাচ্যের দুজন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান পারমাণবিক কার্যক্রম স্থগিত বা পুরোপুরি বন্ধ করে দিতেও রাজি আছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102