মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

পাকিস্তানের বেলুচিস্তানে আরও ২২ ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও ২২ ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছেন। এতে গত তিন দিনে নিহত বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথভাবে বিচ্ছিন্নতাবাদী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

এর আগে রোববার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছিলেন, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫০ জনের বেশি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

সম্প্রতি বিচ্ছিন্নতাবাদীরা বেলুচিস্তানের ১২টি শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় কোয়েটা, মাস্তুং, নুশকি, ডালবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়।

নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পরিচালিত এসব হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক ও ১৭ জন নিরাপত্তা সদস্য নিহত হন বলে মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে নিশ্চিত করেন।

তিনি বলেন, বেলুচিস্তানের সমস্যা রাজনৈতিক নয় এবং এটি মূলত সামরিক পদক্ষেপের মাধ্যমেই সমাধান করা সম্ভব।

এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভারতের নির্দেশে কিছু শত্রুপক্ষ পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি প্রশ্ন তোলেন, বিএলএ কি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, যার সঙ্গে আলোচনা করা যায়?

মুখ্যমন্ত্রী জানান, চাইলে মর্টারসহ ভারী অস্ত্র ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করা যেত, কিন্তু বেসামরিক প্রাণহানি এড়াতে তা করা হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102