বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভেঙেছে এক ছাত্রীর। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি।

দুর্ঘটনায় আহত মোসা. লিজা আক্তার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রহমতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে গাড়িচালক পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে লিজা ক্যাম্পাস থেকে ছাত্রী হলের সামনের রাস্তার পূর্বপাশ দিয়ে ফিরছিলেন নিজ হলের দিকে। তাপসী রাবেয়া হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থল থেকে কয়েকজন শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

তার চিকিৎসার বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। পরে তাকে অর্থোপেডিক্সের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার পায়ে একটি জায়গা ভেঙে গেছে। আজ রাতেই তার অপারেশন সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘শিক্ষার্থী লিজার ক্যাম্পাস থেকে হলে ফেরার পথে আমাদেরই এক শিক্ষকের ব্যক্তিগত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উচ্চতর চিকিৎসার জন্য তাকে রামেকে নেওয়া হয়েছে। এক্সরে রিপোর্ট অনুযায়ী তার পায়ের হাড় ভেঙে গিয়েছে। তাকে রামেকেই ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চেয়ে গাড়িচালক অধ্যাপক আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102