বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

এমপিওভুক্ত শিক্ষকদের পোস্টাল ব্যালট বিষয়ে জরুরি চিঠি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণে জরুরি চিঠি দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ রেজিস্ট্রেশন করা যাবে।

রোববার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠি পাঠানো হলো। এ চিঠির মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হলো।এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসে থাকা বা বিশেষ প্রয়োজনে পোস্টাল ভোটে আগ্রহী ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102