সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

২২ ঘণ্টায় যত টাকা পেলেন তাসনিম জারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা নির্বাচনি তহবিল সংগ্রহে ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি জানান, মাত্র ২২ ঘণ্টার মধ্যে তিনি পেয়েছেন ৩৭ লাখ টাকার অনুদান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. জারা জানান, তাদের মোট ফান্ডরেইজিংয়ের লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। নির্ধারিত লক্ষ্য পূরণ হলেই অনুদান সংগ্রহ বন্ধ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিকাশের লেনদেন সীমা পূর্ণ হয়ে যাওয়ায় যারা অনুদান দিতে পারছেন না, তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন।ফান্ডরেইজিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে বলে আশ্বস্ত করেন ডা. জারা। তিনি জানান—

কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে, যাতে প্রতিটি লেনদেনের নির্ভরযোগ্য রেকর্ড থাকে;

সংগ্রহকৃত অর্থের হিসাব নিয়মিত প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে;

ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণও জনসমক্ষে তুলে ধরা হবে;

এর আগে তিনি জানিয়েছিলেন, অনুদানের আহ্বান জানানোর পর প্রথম ১৪ ঘণ্টাতেই ২৩ লাখ ৬৮ হাজার টাকা অর্থ সংগ্রহ হয়। সে সময় তিনি দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সহযোগিতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102