মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

‘বিএনপি ক্ষমতায় আসলে ৫০ লাখ পরিবার ফ্যামিলি সাপোর্ট কার্ড পাবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি সাপোর্ট কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে দলের মনোনীত প্রার্থী আমিনুল হক।

 

সোমবার (০৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আমিনুল হক আরও বলেন, ‘দেশের সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোকে স্থায়ী সহায়তার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এ কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের মহিলা সদস্য মাসিক ২০০০ থেকে ২৫০০ টাকা অথবা সমমূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন। খাদ্য সহায়তার তালিকায় থাকবে, ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ লিটার সরিষার তেল, মসুর ডাল ও লবণ।’

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভবিষ্যৎ নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন। সবার আগে বাংলাদেশ।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102