শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ট্রাম্প-মামদানি বৈঠক: অতীত বিতর্ক পেছনে ফেলে ‘সহযোগিতার’ আশা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে প্রথম বৈঠকে বসেছেন। অতীতের তীব্র সমালোচনা ও রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও দুজনই আলোচনাকে ‘ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বৈঠক শেষে সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘আমাদের দারুণ ও অর্থবহ আলোচনা হয়েছে। নিউইয়র্ক শহরকে আরও কর্মক্ষম ও বাসযোগ্য করতে আমরা দু’জনই প্রতিশ্রুতিবদ্ধ।’ একসময় যাকে তিনি ‘জিহাদি’ আখ্যা দিয়েছিলেন ও নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই মামদানির সফল নির্বাচনী প্রচারণারও প্রশংসা করেন ট্রাম্প।মামদানি সাংবাদিকদের জানান, আলোচনায় তিনি ভাড়া, নিত্যপণ্যের দাম, ইউটিলিটি বিল ও জীবনযাত্রার ব্যয়সংকটসহ সাধারণ নিউইয়র্কবাসীর উদ্বেগ তুলে ধরেছেন। আমরা মতাদর্শে ভিন্ন হলেও নিউইয়র্কবাসীর জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।

ফিলিস্তিনি অধিকার ও অভিবাসনবান্ধব অবস্থানের জন্য পরিচিত মামদানি জানান, অভিবাসননীতি ও প্রয়োগসহ বহু ইস্যুতে মতপার্থক্য থাকলেও ট্রাম্পের সঙ্গে ‘সাধারণ ভিত্তি’ খোঁজার সুযোগ আছে। তিনি মার্কিন ‘অবিরাম যুদ্ধ’ বন্ধ করা ও জীবনযাত্রার ব্যয় কমানোকেই অগ্রাধিকার বলে উল্লেখ করেন।ট্রাম্পও বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে মামদানির অবস্থান তার অনেক ভোটারের সঙ্গেও মিল রয়েছে। তিনি বলেছেন, তার অনেক ভোটার আমাকেও সমর্থন করেছেন- এটা আমি স্বাগত জানাই।’

নিউইয়র্ক সিটির ৮.৫ মিলিয়ন মানুষের এক-চতুর্থাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে- এ তথ্য তুলে ধরে মামদানি আশা প্রকাশ করেন, সহযোগিতা হলে পরিস্থিতি বদলানো সম্ভব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102