শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নাইজেরিয়ায় ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা, ২২০ জনের বেশি শিক্ষার্থী-কর্মী অপহৃত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক আবাসিক বিদ্যালয়ে সশস্ত্র হামলায় ২২০ জনেরও বেশি শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে আগওয়ারা এলাকার সেন্ট মেরি’স স্কুলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। কয়েকদিন আগেই দেশের আরেকটি বালিকা বিদ্যালয়ে একই ধরনের হামলার ঘটনা ঘটে।

নাইজেরিয়ান খ্রিস্টান অ্যাসোসিয়েশন জানিয়েছে, অপহৃতদের মধ্যে ২১৫ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক। হামলার সময় সশস্ত্র ব্যক্তিরা রাত ১টা থেকে ৩টার মধ্যে হোস্টেলে ঢুকে শিক্ষার্থী, শিক্ষক ও এক নিরাপত্তারক্ষীকে জিম্মি করে। ওই রক্ষীকে গুলি করা হয়। কিছু শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।রাজ্য সরকারের সচিব আবুবকর উসমান জানান, নিরাপত্তা হুমকির বিষয়ে আগাম সতর্কতা দেওয়ার পরও স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই খুলে দেয়, যা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তোলে। পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে এবং সম্ভাব্য বনাঞ্চলে চিরুনি তল্লাশি চলছে।

 

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় স্কুল অপহরণের ঘটনা বেড়েছে। মাত্র কয়েকদিন আগে কেব্বি রাজ্যে ২৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটে প্রেসিডেন্ট বোলা টিনুবুকেও বিদেশ সফর স্থগিত করতে হয়েছে। স্থানীয়ভাবে ‘ডাকাত দল’ নামে পরিচিত সশস্ত্র গ্রুপগুলো দুর্বল নিরাপত্তার সুবিধা নিয়ে মুক্তিপণ ও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এ ধরনের হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ বলেছে, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102