মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ছেলেকে প্রকাশ্যে এনে নাম জানালেন রাঘব-পরিণীতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কদিন আগেই পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা। এরপর থেকেই নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন কবে দেখা পাওয়া যাবে পরিণীতি পুত্রের, কি নাম রেখেছেন তার তা জানান জন্য।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রায় এক মাস পর পরিণীতি-রাঘব জানালেন তাদের ছেলের নাম, সঙ্গে প্রকাশ্যে আনলেন শিশুপুত্রের এক ঝলক। গত ২০ অক্টোবর এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। পরিণীতি এবং রাঘব ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে জানান, তার নাম রাখা হয়েছে নীর।যৌথ ক্যাপশনে তারা লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের এক চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’ শুদ্ধ, পবিত্র, অনন্ত।’পরিণীতির শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট নীরের মুখ জনসমক্ষে না এনে শুধু তার দুটি ছোট্ট পা দেখানো হয়েছে। এক ছবিতে পরম স্নেহে সেই পায়ে মা-বাবা চুমু এঁকে দিচ্ছেন, অন্য ছবিতে তাকে দু’হাত দিয়ে আগলে রেখেছেন। সন্তানের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে এই ছবিতে।নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তার ঢল নামে। অভিনেত্রী গওহর খান মন্তব্য করে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। হবু মা ভারতী সিংও ভালোবাসা পাঠিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102