রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

নভেম্বরের প্রধম ১৬ দিনে রেমিট্যান্স এল ১৭০ কোটি ডলার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৬৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৬১ লাখ ডলার।

 

সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।তিনি বলেন, ‘নভেম্বরের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের ১২৫ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় বেশি।’এছাড়া গত ১৬ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স।চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার, যা বছর ব্যবধানে ১৬.২০ শতাংশ বৃদ্ধিপেয়েছে। গত কয়েক মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে: জুলাই ২৪৭ কোটি ৮০ লাখ, আগস্ট ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার এবং অক্টোবর ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩,৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102