শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

দ্রুতই চূড়ান্ত জুলাই সনদ দেওয়া যাবে : আলী রীয়াজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

দ্রুত চূড়ান্ত জুলাই সনদ দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘২৮ জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে। খসড়া নিয়ে দলের মতামত নেওয়া হয়েছে।’

কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান কমিশনের সহ-সভাপতি।

তিনি বলেন, ‘আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বসবে কমিশন। এরপর বাস্তবায়ন নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। আশা করা যায়, দ্রুত চূড়ান্ত সনদ দেওয়া যাবে।’

এর আগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102