বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২৮

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ক্রমেই ভয়ানক হয়ে উঠছে ডেঙ্গু। মশাবাহিত এ রোগে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণ গেছে আরও তিনজনের। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৮ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ভুগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯২ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২২ হাজার ৮১২ জন।

আজ বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৩ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন ভর্তি হয়েছেন।

এর আগে গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান মোট ৫৭৫ জন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102