বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বৃষ্টির মধ্যে উষ্ণতা ছড়াচ্ছেন ভাবনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন একাধিক নাটক।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন এ অভিনেত্রী। সম্প্রতি ভক্ত-অনুরাগীদের মাঝে একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বৃষ্টির মাঝে সুইমিংপুলে জলকেলিতে মেতেছেন ভাবনা।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ভারী মন, আকাশের ভারী মেঘের মতোই — হালকা হয় কিছুটা জল ঝরালেই।’

ছবিতে দেখা যায়, খোলা চুলে সুইম স্যুটে ধরা দিয়েছেন, চোখের চাহনি যেন নেটিজেনদের নজর কেড়েছে।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। কেই আবার বলেছেন, বৃষ্টির মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন আশনা হাবিব ভাবনা।

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102