বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার তহবিল করছে বাংলাদেশ ব্যাংক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

জুলাই গণঅভুত্থানে নিহত ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে নিহতদের পরিবারকে অনুদান এবং আহতদের চিকিৎসাব্যয় মেটানো হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দেশের শীর্ষস্থানীয় ১১টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে এ জন্য বরাদ্দ দেবে ১৪ কোটি টাকা। পাশাপাশি সূচকগতভাবে শক্তিশালী ১১টি বেসরকারি ব্যাংক থেকে ১ কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের পরিচালনা পর্ষদের অনুমোদন শেষে অর্থ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করবে।

সূত্র জানায়, মূল সভার আগে গভর্নর একটি আলাদা বৈঠকে অংশগ্রহণকারী ১১ ব্যাংকের এমডিদের সঙ্গে আলোচনা করেন এবং প্রতি ব্যাংক থেকে এক কোটি টাকা করে সহায়তা প্রদানের আহ্বান জানান। উপস্থিত ব্যাংকাররা এতে সম্মতি দেন।

তহবিলের সম্পূর্ণ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিল। নানা প্রক্রিয়া শেষে এবার তা বাস্তবায়নের পথে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102