বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৩১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে অন্তত ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম দেফা প্রেস। রাশিয়ার বার্তা সংস্থা তাস-এর বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে যে ইরানের হামলা ইসরায়েলে “অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস” এনেছে।

উল্লেখ্য, চলমান সংঘাত শুরু হয় ১৩ জুন, যখন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা শুরু করে। টানা ১২ দিন ধরে ইসরায়েলের এই হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালায়।

২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে।

দেফা প্রেস জানায়, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ III’ অভিযানে ইসরায়েলি ভূখণ্ডে ২২টি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিভিন্ন শহরে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটায়।

শেষ পর্যন্ত ২৪ জুন থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত সাময়িকভাবে থামে। বিশ্লেষকদের মতে, এই সহিংসতা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং উত্তেজনা পুনরায় বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102