বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন হয়। এমনটি জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল।

জাতিসংঘের মানবাধিকার কার্যক্রম পরিচালিত হয় এর প্রধান সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে। তবে সরেজমিন মানবাধিকার পর্যবেক্ষণ, সুরক্ষা ও কারিগরি সহায়তার লক্ষ্যে সংস্থাটির মানবাধিকার হাইকমিশনার বিশ্বের ১৮টি দেশে নিজস্ব কার্যালয় পরিচালনা করে। সমঝোতা স্মারক অনুমোদনের ফলে এখন বাংলাদেশেও তাদের একটি আঞ্চলিক কার্যালয় চালু হবে।

এর আগে গত বছরের অক্টোবরে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্কের ঢাকা সফরের সময় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালুর কথা বলা হয়েছিল। এ বিষয়ে সে সময় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছিলেন, একটি খুব বড় সিদ্ধান্ত হয়েছে। এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে। অফিসটি চালু হলে যে সুবিধাটি আমাদের সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, তারা সরাসরি তদন্ত করতে পারবে।

এদিকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় স্থাপন নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে মতভেদ দেখা দেয়। চলতি মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায়, জাতিসংঘের এ ধরনের কার্যালয় স্থাপন দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক সংস্থা। অনেকেই জাতিসংঘের কার্যালয় স্থাপনের পরিবর্তে জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102