বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সোনার দাম ভরিপ্রতি কমল ২৬২৪ টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার (২৯ জুন) থেকে কার্যকর হবে।

শনিবার (২৮ জুন) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ২৫ জুনও এক দফা সোনার দাম কমানো হয়েছিল। চলতি জুন মাসেই দুইবার ও গত মে মাসে দুবার সোনার দাম বাড়ানো হয়। তবে এখন দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, তেজাবি সোনার বাজারমূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সোনার দাম (ভরিপ্রতি), ২২ ক্যারেট: ১,৭০,২৩৬ টাকা (কমেছে ২,৬২৪ টাকা), ২১ ক্যারেট: ১,৬২,৫০৩ টাকা (কমেছে ২,৪৯৬ টাকা), ১৮ ক্যারেট: ১,৩৯,২৯১ টাকা (কমেছে ২,১৩৫ টাকা), সনাতন পদ্ধতি: ১,১৫,১৭০ টাকা (কমেছে ১,৮৩২ টাকা), এর আগে ২৫ জুন ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,৭২,৮৬০ টাকা।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান রুপার দাম: ২২ ক্যারেট: ২,৮১১ টাকা, ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা।

সোনার দামে এই পরিবর্তনের ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102