বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায় : জাহিদ হাসান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ঈদুল আজহায় মুক্তি পাওয়া বহুল আলোচিত চলচ্চিত্র ‘উৎসব’-এর প্রিমিয়ার শো-তে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা জাহিদ হাসান। রাজধানীর এক সিনেপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় সপ্তাহের এই প্রদর্শনীতে দর্শক ও সাংবাদিকদের ভিড়ে অভিনেতা নিজেকে ধরে রাখতে পারেননি।

তিনি জানান, মুক্তির সময় তিনি আইসিইউতে ভর্তি ছিলেন, কিন্তু হাসপাতাল থেকেই দর্শকদের ভালোবাসা ও প্রশংসা দেখে আবেগে ভেসেছেন।

জাহিদ হাসান বলেন, “আজকে আমার ঈদ। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, সেটা আমার জীবনের বড় পাওয়া।” কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “কেউ আদর করলে আমার কান্না পায়। আজ সবাই আমাকে যেভাবে ভালোবাসলেন, আমি কৃতজ্ঞ।”

তানিম নূর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারকায় ভরপুর এই সিনেমাটি এরই মধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102