বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না : ইসি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বিধিমালা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারে প্রচারের সুযোগ নিষিদ্ধ হচ্ছে।

 

বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে আয়োজিত সপ্তম কমিশন সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ সীমানা নির্ধারণের বিষয় শেষ করতে পারিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হবে। আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে অনেক কিছু আরপিও সংশোধন সাপেক্ষে হয়ে থাকবে।

তিনি বলেন, পোস্টার থাকবে না। ব্যানার, ফেসটুন, লিফলেট আছে। সোস্যাল মিডিয়াতে ছবি ব্যবহার করতে পারবে। বিলবোর্ডের ব্যবহার যুক্ত করা হয়েছে। টি-শার্ট ব্যবহারে শিথিল করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রচারণার সময় তিন সপ্তাহ থাকবে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে যদি কেউ থাকেন আর তার প্রার্থিতা চূড়ান্ত হয়, তাহলে তাকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।

এর আগে সকাল সোয়া ১১টায় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বে ইসির সপ্তম কমিশন সভা এটি। সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102