বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

জুলাইতেই হবে ‘জুলাই সনদ’ : আলী রীয়াজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে, জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো।’

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। সেখানেই এ মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, “সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। তবে আলোচনায় সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে।”

ঈদের আগেই কমিশনের আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হলেও মঙ্গলবার থেকে বিএনপি, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মূল আলোচনা শুরু হয়েছে। আলোচনায় মূল বিষয় হিসেবে থাকছে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদে নারী প্রতিনিধিত্ব, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া।

কমিশন জানিয়েছে, এই আলোচনা টানা তিনদিন চলবে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। দলগুলোর সম্মতিতেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102