বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

একীভূত হচ্ছে পাঁচ ইসলামি ব্যাংক, চাকরি হারাবে না কেউ : গভর্নর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

খুব শিগগিরই বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এ একীভূতকরণের ফলে কোনো ব্যাংক কর্মকর্তার চাকরি হারানোর আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর। তিনি বলেন, “নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করি, পরবর্তী সরকার এসে এ প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংকের মার্জার সম্পন্ন করা হবে।”

তিনি আরও বলেন, “ব্যাংক একীভূত হলে কিছু শাখা স্থানান্তর করা হতে পারে। বিশেষ করে যেসব ব্যাংকের শাখা শহরে বেশি, সেগুলোকে গ্রামীণ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। তবে চাকরি হারানো নিয়ে কারও দুশ্চিন্তা করার কারণ নেই।”

এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, “পাচারকৃত সম্পদ ফেরত আনতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। চূড়ান্ত আদালতের রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয়। এজন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে শক্তিশালী নথি প্রস্তুত করা প্রয়োজন।”

গুরুত্বপূর্ণ এ ঘোষণা বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102