শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি সংরক্ষিত আসনে ৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের আজ যেমন থাকবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর হাওরের পানিতে ভাসছে বিলকিসের স্বপ্ন, মাথায় কিস্তির চাপ প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা হাওরের ৭ জেলায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি

প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় কারাবন্দি সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। 

বুধবার (১১ জুন) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কারাগার থেকে তারা মুক্তি পান।

ঢাকা বিভাগের কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

কারা সূত্রে জানা গেছে, ফারজানা রুপার মা হোসনে আরা বেগমের মৃত্যুতে ময়মনসিংহে জানাজায় অংশ নিতে তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। রাত ৯টায় হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তারা কারাগারে ফেরত যাবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানাধীন জসিমউদ্দিন মোড়ের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে অতর্কিত গুলিতে একাধিক ছাত্র ও সাধারণ মানুষ আহত হন। অভিযোগ রয়েছে, এ ঘটনার পেছনে সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপার উসকানি ছিল।

পরে ২১ আগস্ট সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। এরপর উত্তরার ওই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

ঘটনার পর ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সিদ্ধান্ত অনুযায়ী শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102