শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি সংরক্ষিত আসনে ৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের আজ যেমন থাকবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর হাওরের পানিতে ভাসছে বিলকিসের স্বপ্ন, মাথায় কিস্তির চাপ প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা হাওরের ৭ জেলায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি

‘১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে দেশে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৭ বছর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তরুণরা। তাই ভোট দিতে মুখিয়ে আছে তারা। কেবল একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেয়নি তরুণরা।’

নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।

তিনি বলেন, ‘আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102