বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বিতর্কিত রেফারিং নিয়ে এএফসিতে অভিযোগ করবে বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে ম্যাচের শেষ মুহূর্তে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতো। 

ম্যাচের ৯৩তম মিনিটে সিঙ্গাপুরের ডি-বক্সের ভেতর ফাউল করা হয় মোহাম্মদ ফাহিমকে। বাংলাদেশ দল তাৎক্ষণিক পেনাল্টির আবেদন জানালেও রেফারি তা নাকচ করে দেন।

এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর কাছে অভিযোগ জানানোর কথা ভাবছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্য আমের খান।

সিঙ্গাপুরের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে দুই গোল হজম করে বাংলাদেশ, এরপর এক গোল শোধ দেয়। শেষ মুহূর্তে রেফারি পেনাল্টি দিলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো।

রেফারির এই সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের প্রধান কোচ কাবরেরাকে। কোচের মতে, এটি নিশ্চিত পেনাল্টি ছিল।

কাবরেরা বলেন, ‘ফাহিমের ওপর যে ফাউলটা হয়েছে, পেনাল্টিটা আমি দেখিনি। তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তখন আমরা পুরোদমে আক্রমণে আছি। ফুল প্রেশারে খেলছিলাম, প্রথম গোলটা করার পর। ’

তিনি আরও বলেন, যদি পেনাল্টিটা হতো, ২-২ হতো। আমি যদি ভুল না করে থাকি, ম্যাচটা অন্তত ২-২ শেষ করার সুযোগ আসত। তবে কেন পেনাল্টি হয়নি আমি জানি না।

এর আগেও বদলি সংক্রান্ত একটি ঝামেলা তৈরি হয়েছিল, যার কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ওই সময় খেলা বাংলাদেশের অনুকূলে ছিল, কিন্তু খেলা বন্ধ থাকায় ম্যাচের গতিতে ভাটা পড়ে।

আমের খান জানিয়েছেন, শুধু কোচই নন, খেলোয়াড়রাও রেফারিং নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

এই হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে।

এক গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102