বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বাড়তি নিরাপত্তায় মোতায়েন হচ্ছে সোয়াট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচে (৪ জুন) দর্শকদের গেট ভেঙে প্রবেশ এবং মাঠে ঢুকে পড়ার ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী ‘সোয়াট’ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (৮ জুন) বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘সোমবার (৯ জুন) বেলা ১১টায় জাতীয় স্টেডিয়ামে সোয়াটের মহড়া অনুষ্ঠিত হবে। ম্যাচের দিনেও নিরাপত্তা তদারকি করবে তারা।’

গোলাম গাউস জানান, ‘ম্যাচ কমিশনারসহ সংশ্লিষ্টরা ইতোমধ্যে স্টেডিয়াম ও গেটগুলোর নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’

তিনি আরও বলেন, ‘ভুটান ম্যাচের তুলনায় সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১০ জুন) ঢাকায় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর জাতীয় দল। এরই মধ্যে দলটি ঢাকায় পৌঁছেছে। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে।

তবে সবাইকে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ না হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে চট্টগ্রামে প্রিমিয়ার লিগ ক্লাব ফর্টিজ এফসি বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছে। পাশাপাশি অন্যান্য বিভাগীয় শহরেও ব্যক্তি ও প্রতিষ্ঠানগত উদ্যোগে এমন আয়োজনের কথা ভাবা হচ্ছে।

প্রসঙ্গত, চার বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। এ রকম গুরুত্বপূর্ণ ম্যাচে যদি আবারও নিরাপত্তা জনিত অব্যবস্থাপনা দেখা দেয়, তবে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বাফুফে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে। এর আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় নিরাপত্তা ঘাটতির কারণে একাধিকবার ফেডারেশনকে জরিমানা গুণতে হয়েছে।

ফলে এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না বাফুফে কর্তৃপক্ষ। জাতীয় স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই মাঠে নামছে সোয়াট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102