মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও যানজটে নাকাল যাত্রীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়, যানজট এবং পরিবহন সংকটসহ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-বরিশাল রুটে গাড়ির অস্বাভাবিক চাপ এবং বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রীদের ঈদযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

এক যাত্রী জানান, তিনি ঢাকা থেকে বরিশাল এসেছেন দেড় হাজার টাকা দিয়ে জোড়া টিকিট কেটে, যেখানে প্রতিজনের ভাড়া পড়েছে ৮০০ টাকা। অথচ আগে এই রুটে ভাড়া ছিল ৫০০ টাকা।

তিনি অভিযোগ করেন, পরিবহন সংকটের সুযোগ নিয়ে চালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছে এবং এ বিষয়ে প্রশাসনের কোনো তদারকি নেই।

তিনি আরও জানান, বরিশাল থেকে নিজ গন্তব্য বরগুনার বেতাগী যেতে তাকে আরও ৬০০-৭০০ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে। এদিকে, ঢাকা থেকে বরিশালে আসা প্রায় সব যাত্রীই একই ধরনের অভিযোগ করছেন।

রাবেয়া  নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিরিক্ত ভাড়া নিলেও যদি সিট অনুযায়ী যাত্রী নেওয়া হতো তাহলে কিছুটা স্বস্তি মিলতো। কিন্তু অনেককে দাঁড়িয়ে ঝুলে ঝুলে আসতে হয়েছে, যা ৬-৭ ঘণ্টা দীর্ঘ যাত্রায় ছেলে-মেয়ে নিয়ে অত্যন্ত কষ্টকর।

এছাড়া ভাঙ্গা, ভুরঘাটা, গৌরনদী বাসস্ট্যান্ড এবং বরিশাল শহরে প্রবেশের মুখে কাশিপুর বাজার থেকে দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।

এ বিষয়ে পরিবহনের সুপারভাইজাররা বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার যাত্রীদের অস্বাভাবিক চাপ থাকবে। বরিশাল রুটে গাড়ির সংখ্যা যাত্রীর তুলনায় কম হওয়ায় অনেকেই সরাসরি সার্ভিসের গাড়ি না পেয়ে ভেঙে ভেঙে আসছেন।

তারা যাত্রীদের দাঁড় করিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, যাত্রীরাই জোর করে গাড়িতে উঠে পড়েন।

গাড়ির চালকরা যানজটের জন্য সড়কে থ্রি-হুইলারের অবৈধ স্ট্যান্ডগুলোকে দায়ী করেছেন। তার মতে, সড়ক থেকে থ্রি-হুইলার সরানো হলে যানজট কমে আসবে।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, তারা সড়কে শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন এবং যানজট ও জনভোগান্তি রোধে সচেষ্ট আছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর থেকেই সড়কে গাড়ির অস্বাভাবিক চাপ লক্ষ্য করা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102