বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর সেমিফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে পর্তুগাল। মিউনিখে অনুষ্ঠিত এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ দিকে গোল করে জয় নিশ্চিত করলেও, পর্তুগিজদের জয়ের নেপথ্য নায়ক ছিলেন লেফট ব্যাক নুনো মেন্ডেস। দুর্দান্ত এক পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়ে আলো ছড়ান এই লেফট-ব্যাক।

তবে অ্যালিয়াঞ্জ আরেনায় ম্যাচের শুরুটা ছিল জার্মানির নিয়ন্ত্রণে। প্রথম ২০ মিনিটেই লিয়ন গোরেৎজকার একটি জোরালো শটসহ দুইবার দারুণ সেভ করে পর্তুগালকে রক্ষা করেন গোলরক্ষক দিয়োগো কস্তা। বিরতির ঠিক পরপরই পর্তুগালের গোলের বড় সুযোগ আসে। নুনো মেন্ডেসের দারুণ এক ক্রসে রোনালদো এগিয়ে এসে শট নেন, কিন্তু বল চলে যায় বাইরে।

সেই হতাশার পরপরই জার্মানি ম্যাচে এগিয়ে যায়। জোশুয়া কিমিখের নিখুঁত পাসে ফ্লোরিয়ান ভার্টজ মাথা ছুঁইয়ে গোল করেন। ভিএআর সেই গোল নিয়ে সন্দেহ করলেও রেফারি মাঠের সিদ্ধান্তই বহাল রাখেন।

৬২ মিনিটে পর্তুগালের হয়ে মাঠে নেমেই ম্যাচে সমতা ফেরান ফ্রান্সিসকো কনসেইসাও। দূরপাল্লার এক বাঁকানো শটে জার্মান গোলরক্ষক টার স্টেগেনকে পরাস্ত করেন তরুণ এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষ দিকে তার টানা দুই শট রুখে দেন স্টেগেন, তবে শেষ রক্ষা হয়নি।

৬৮ মিনিটে অবশেষে ম্যাচের জয়সূচক গোলটি করেন রোনালদো। নুনো মেন্ডেসের পাস থেকে গোল করতে ভুল করেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এই গোলেই ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল।

এই জয়ে নেশন্স লিগের ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল। প্রতিপক্ষ হবে ফ্রান্স কিংবা স্পেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102