মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

পুলিশের জন্য কেনা হবে ১৭২ কোটি টাকার গাড়ি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

পুলিশের চলাচলের জন্য যানবাহন সংকট মোকাবিলায় ১৭২ কোটি টাকা ব্যয়ে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে প্রায় ৮৬ লাখ টাকা।

বুধবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক থেকে জানা যায়, ‘জননিরাপত্তা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে চলতি ২০২৪–২৫ অর্থবছরে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে গাড়ি কেনা হবে। গাড়িগুলো সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ।’

এ সসয় তিনি বলেন, ‘পুলিশের অনেক গাড়ি ড্যামেজ হয়েছে। এ জন্য গাড়ি কেনার অর্থ বরাদ্দ দিয়েছি। একই সঙ্গে পুলিশের জন্য ঢাকার কাছাকাছি আমরা একটা বিশেষ স্থান করেছি। তারা সেখানে হাউজিং কমপ্লেক্স করবে।’

বৈঠকে শস্য গুদামজাত করার জন্য সাইলো নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ‘আজ অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমরা বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে রয়েছে- এলএনজি সরবরাহ অব্যাহত রাখতে আমদানি, শস্য গুদামজাত করতে সাইলো নির্মাণ, পুলিশ বাহিনীর যানবাহন কেনা, ঢাকার কাছে পুলিশ হাউজিং কমপ্লেক্স নির্মাণ ইত্যাদি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102