শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজে গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর

গাজীপুরে ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াসসহ গ্রেফতার ৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

গাজীপুরের বাঘের বাজার এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লা এবং তার তিন সহযোগী অপু, নাহিদ ও জাহিদকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩০ মে) রাতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, এবং জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষে জড়িত ছিলেন।

অভিযানকালে তার বাসা থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে জয়দেবপুর থানায় চারটি মামলা রয়েছে এবং অতীতে সেনা টহলের সামনেও অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দিয়েছে। গ্রেপ্তারের পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। স্থানীয়দের মাঝে অভিযানে স্বস্তি ফিরেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102