শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজে গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে খাদে পড়ে আহত ২৫

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

কুষ্টিয়ার খোকসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাস খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায়।

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যানই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় ট্রাকটি উদ্ধার করা হলেও বাসটি এখনো পানির মধ্যে পড়ে আছে এবং উদ্ধার কাজ চলমান।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102