শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

পটুয়াখালীতে বেড়িবাঁধ বিধ্বস্ত, হাজারও মানুষ পানিবন্দি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

নিম্নচাপের প্রভাবে ও জোয়ারের পানির তোড়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ। এসব মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

শুক্রবার (৩০ মে) সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলেও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত এখনও বহাল রয়েছে। মাঝে মধ্যে উপকূলীয় এলাকায় দমকা বাতাস হচ্ছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত দুদিনে ১৮৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মাহবুবা সুখী বলেন, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সংকেত বহাল রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসছে। গত ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার এবং গত দুদিনে ১৮৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ দিকে নিম্নচাপের প্রভাবে ও জোয়ারে পানির তোড়ে বৃহস্পতিবার বিকেলে জেলার গলাচিপা উপজেলার পানপট্রি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেড়িবাঁধ ১৫০ মিটার ভেঙে ৩টি গ্রাম, রাঙ্গাবালী উপজেলার মধ্য চালিতাবুনিয়া গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পুরো চালিতাবুনিয়া ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে জেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

নিম্নচাপে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা ৮৪ টন চাল, শুকনো খাবারের জন্য ৮ উপজেলায় তিন লাখ করে টাকা এবং ঢেউটিন বিতরণের জন্য ৯ লাখ করে টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102