শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

সীমান্তে ১০ নারী-শিশুকে ধরে পুশইন করলো বিএসএফ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা পুশইন করায় নারী-শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার (৩০ মে) বিকালে মহেশপুর সীমান্তের বেনীপুর মেহগনি বাগানের মধ্যে ভারতীয় বিএসএফ সদস্যরা পাঁচ নারী ও পাঁচ শিশুকে পুশইন করে। এরপর বাংলাদেশি ১০ নাগরিক আটক করেন বিজিবি সদস্যরা। আটককৃতদের মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

অপর দিকে মহেশপুর সীমান্তের মাধবখালী আমবাগানের মধ্যে বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ টুটুল হোসেন টিটু (২৯) এক মাদক কারবারিকে আটক করে।

আটককৃত মাদক কারবারি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

অন্য দিকে সীমান্তের গয়েশপুর গ্রামের মাঠে আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102