রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই ২০২৫ সেশনে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি

ফাহাদ হোসেন,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি স্কুলের অন্তর্গত ডিসিপ্লিনসমূহে জুলাই ২০২৫ সেশনে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে দেশি বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে এবং এই ডিগ্রি ইউজিসি কর্তৃক স্বীকৃত হতে হবে। প্রাথমিকভাবে আবেদনকারী কে কমপক্ষে ১৭ বছরের শিক্ষাকাল শেষ থাকতে হবে।
যে সকল প্রার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয় ও দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে ইউজিসি অনুমোদিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের দপ্তরের স্বীকৃতি থাকতে হবে। এছাড়াও এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৩.৫০ এবং স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রির যেকোনো একটিতে প্রথম শ্রেণি ( সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.০০) থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। থিসিস ছাড়া স্নাতকোত্তর ডিগ্রীর ক্ষেত্রে প্রথম লেখক হিসেবে কমপক্ষে একটি Peer-reviewed জার্নালে প্রকাশনা থাকতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ আগস্ট ২০২৫। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd এবং সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস থেকে পাওয়া যাবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102