শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ট্রাক আটকিয়ে চাঁদাবাজির সময় তারিকুল ইসলাম (৪০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেছেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পার্বতীপুর মডেল থানা হেফাজতে রয়েছেন। আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি এনসিপির পার্বতীপুরের সংগঠক।

জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারের মালামাল নিয়ে দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বের হয়। রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়করের রসুলপুর নামক স্থানে পৌঁছালে ট্রাক দুটির গতি পথরোধ চাঁদা দাবি করেন তারিকুল ও তার অনুসারীরা।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় পালিয়ে যান তার সঙ্গীরা। পরে সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।

বিষয়টি পাবতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102