শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বাগেরহাটে টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও টানা বৃষ্টির প্রভাবে বাগেরহাটের নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার (২৮ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৯ মে) দিনব্যাপী ভারি বৃষ্টিপাত ও জোয়ারে বাগেরহাট পৌরসভার রাহাতের মোড়, পুরাতন বাজার, কাঁচাবাজার এলাকা, মোরেলগঞ্জ পৌরসভার প্রধান বাজার ও মোংলা শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে দরাটানা নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার উপরে, বলেশ্বর নদী বিপদসীমা ছুঁয়েছে এবং পশুর নদীর পানি ১ দশমিক ১৫ মিটার উপরে রেকর্ড করা হয়েছে। জোয়ারের সময় পানি স্বাভাবিকের তুলনায় দুই থেকে আড়াই ফুট পর্যন্ত বেশি হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল বিরুনী জানান, নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়ে লোকালয় প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বেড়িবাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102