বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

মগবাজারে শিক্ষার্থীর ওপর চাপাতি হামলা : ৩ ছিনতাইকারী গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। তিনি জানান, এ ঘটনায় দুটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্তদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটে এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে হাঁটছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তার পথরোধ করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুজন ছিনতাইকারী চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। যুবকটি মোটরসাইকেলের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার আকুতি জানালে ছিনতাইকারীরা আরও ভয়ানকভাবে হামলা চালায়।

এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102