বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অধ্যাদেশ বাতিল না হলে সারা দেশে কর্মবিরতির ঘোষণা সরকারি চাকরিজীবীদের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মঙ্গলবারের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ বাতিল না হলে সারা দেশে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার সংগঠনটির পক্ষে এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার এ দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার দিকে সচিবালয়ে এই কর্মসূচি শুরু হয়।

অধ্যাদেশটি বাতিল করা না হলে সচিবালয় থেকে সারা দেশের কর্মচারীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে নেতারা জানান, এই অধ্যাদেশ বাতিল করা না হলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে। সারা দেশে কর্মবিরতি পালন করা হবে।

এর আগে রোববার সরকার ‘সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে। এতে তদন্ত ছাড়াই মাত্র ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ শাস্তি, বরখাস্ত ও অপসারণের বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়।

আন্দোলনকারীরা নতুন অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা হরণ করবে এবং প্রশাসনিক স্বচ্ছতার পথে বাধা হয়ে দাঁড়াবে।

বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102