মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মঙ্গলবার শুরু হচ্ছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে গঠিত রাজধানীর সরকারি সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কার্যক্রম মঙ্গলবার (২৭ মে) থেকে শুরু হচ্ছে।

সোমবার (২৬ মে) এ তথ্য জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভা আগামীকাল (২৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ সভার মাধ্যমে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সভায় ইউজিসির নীতিনির্ধারক কর্মকর্তা, সাত কলেজের অধ্যক্ষরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। আমরা আশা করছি, এই সভা থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং পরবর্তীতে নতুনভাবে প্রজ্ঞাপন জারি করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করব। কারণ, আমাদের কাছে এমন কোনও প্রক্রিয়াগত কাঠামো নেই যার মাধ্যমে আমরা এককভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দ্ব্যর্থহীনভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তাদের সহায়তা ছাড়া আমাদের পক্ষে এই কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই, অন্তর্বর্তী প্রশাসনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষার বিষয়ে চিন্তা করছি। আমাদের চেষ্টা থাকবে, আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। তবে রাতারাতি সবকিছু পরিবর্তন হবে না।

নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো কেমন হবে—জানতে চাইলে অধ্যাপক ইলিয়াস বলেন, এ বিষয়টি নিয়ে আমরা এখনও কাজ করার সুযোগ পাইনি। আগামীকালের সভা থেকেই আমাদের কাজ শুরু হবে। তখন নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ইউজিসি এ বিষয়ে আগেই কিছু কাজ শুরু করেছে এবং তারা বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানে।

উল্লেখ্য, গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করে। সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যে গঠিত এই প্রশাসনের প্রশাসক হিসেবে নিয়োগ পান ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102